ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৩৮৬, মৃত্যু ৫৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৩৪ জনে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৮৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৫১৩ জনে।রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩২৯ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১০ হাজার ১৬২ জন। 


এর আগের দিন শনিবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৫ জন।  

ads
ads
ads

Our Facebook Page

↑